হামলা করতে এসে নিজেদের অস্ত্রে জখম হয়ে থানায় মামলা


Better Narayanganj প্রকাশের সময় : জুন ২৮, ২০২৫, ৯:৩৭ অপরাহ্ন / ১০০০
হামলা করতে এসে নিজেদের অস্ত্রে জখম হয়ে থানায় মামলা

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা করতে এসে নিজেদের দেশীয় অস্ত্রের আঘাতে আহত হয়ে উল্টো মামলা দিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ উঠেছে। গত ২৬ জুন বেলা ১১টায় ফতুল্লার পঞ্চবটি এলাকায় উক্ত হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নুরুদ্দিন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মৃত আলী আহম্মদ এর ছেলে সাগর ও বাপ্পীর নাম উল্লেখ করে আরো ৬/৭ অজ্ঞাত আসামি করে অভিযোগটি দায়ের করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, পঞ্চবটিতে তার মালিকানাধীন মার্কেট এর সামনে পাইপ প্রয়োজন হওয়ায় ১নং বিবাদী কে নগদ ৬হাজার টাকা প্রদান করে। টাকা নেওয়ার পর পাইপ না দেয়ায় সে অন্য দোকান থেকে পাইপ কিনে এনে কাজ সম্পন্ন করেন। যথাসময়ে পাইপ না পাওয়ার কারণে তার শ্রমিকেরা চলে যাওয়া তিনি ক্ষতিগ্রস্থ হন। এ সময় তিনি সাগরের কাছে টাকা ফেরত চাইলে সে ক্ষিপ্ত হয় এবং মারার জন্য হুমকি দেয়।

সেই ধারাবাহিকতায় ২৬ জুন ১১টায় উক্ত বিবাদীদ্বয় সহ অজ্ঞাত নামা ৬/৭ জন হাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পঞ্চবটিতে তার মালিকানাধীন মার্কেট প্রবেশ করে অকথ্যভাষায় গালাগাল দেয়। এসময় প্রতিবাদ করলে নুরুদ্দিনের পড়নের পাঞ্জাবি ছিড়ে ফেলে ও পাঞ্জাবির পকেটে থাকা নগদ ১২ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় ভাই, মাহফুজ ভাতিজা মাহমুদুল এগিয়ে আসলে তাদেরকেও মারধর ও হুমকি প্রদান করা হয়। এগিয়ে বিবাদীরা তাদেরকে ও মারধর করে। এ সময় আশেপাশের লোকজন এগিয়ে আসলে বড় দুর্ঘটনা থেকে তারা রক্ষা পায়।

তবে এই ঘটনার সময় বিবাদীরা তাদের সাথে আনা দেশীয় অস্ত্রের আঘাতে নিজেরাই গুরুতর আহত হয় বলে অভিযোগ নুরুউদ্দিনের। পরে তারা ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে ফতুল্লা থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।

এঘটনায় ভুক্তভোগাী নুরুউদ্দিন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার মার্কেট ও বাড়িতে হামলা করতে এসেছিল সন্ত্রাসী বাপ্পী, সাগর সহ আরো ১০/১২জন। তাদের প্রতিহত করতে আমরা ব্যর্থ হই। কারণ আমরা চিন্তাও করতে পারিনি এভাবে কেউ আমাদের বাড়িতে ও মার্কেটে হামলা করবে। আমরা নিজেদের বাঁচাতেই ব্যস্ত ছিলাম। তারা যখন আমার দোকানে ভাঙচুর করে, তখন নিজেদের হাতে থাকা চাকু-লোহার রড দিয়ে আঘাত পায় বাপ্পী। পঞ্চবটি মোড়ে অবস্থিত গফুর মার্কেটের ক্লোজ সার্কিট ক্যামেরা চেক করলেই এ তথ্যের সত্যতা মিলবে। এখন আহত হয়ে উল্টো আমাদের বিরুদ্ধে থানায় হামলার অভিযোগ করেছে বাপ্পীর পরিবার।

নুরুউদ্দিন বলেন, আমি সাগরের দোকান থেকে ড্রেন লাইনের জন্য পাইপ কিনতে যাই। তাকে টাকাও দিয়ে আসি। কিন্তু দুই ঘন্টা পেড়িয়ে গেলেও পাইপ না দেয়ার কারণ জানতে তার দোকানে যাই। সেখানে গিয়ে তাকে না পেয়ে আমি দোকানের কর্মচারীকে বলে আসি দ্রুত পাইপ পাঠাতে। এরপর আমি বাসায় চলে আসি। আধা ঘন্টা পর হঠাৎ দেখি সাগরের নেতৃত্বে বাপ্পীসহ আরো ১০/১২জন চাকু, লোহার পাইপ, লাঠি নিয়ে আমাদের বাড়ি ও মার্কেটে হামলা করে। আমরা কিছু বুঝে উঠার আগেই তারা আমার দোকান ও বাড়িতে ভাঙচুর চালায়। এসময় নিজেদের হাতে থাকা অস্ত্রের আঘাতে বাপ্পী আহত হয়।

তিনি আরো জানান, একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। সেখানে শুনতে পাবেন বাপ্পীকে ধরে তার ভাই বলছে- ‘আমি কেনো আমার ভাইকে ডেকে নিয়ে আসলাম, আমি আমার ভাইকে এ ক্ষতি কেনো করলাম।’ তার এমন কথাতেই বুঝা যায় তারা পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা করেছিল।

নুরউদ্দিন বলেন, আমি ও আমার পরিবার আইনের উপর শ্রদ্ধাশীল। তারা যে আচমকা পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা করেছে সেটা প্রশাসন সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষন করলেই পাবে।