খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে ঢাকার রাজপথে নেতাকর্মীদের নিয়ে রাজীব


Better Narayanganj প্রকাশের সময় : মে ৬, ২০২৫, ২:০৬ অপরাহ্ন / ১০০০
খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে ঢাকার রাজপথে নেতাকর্মীদের নিয়ে রাজীব

লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরছেন  বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে ঢাকার রাজপথে নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীদের নিয়ে অবস্থান ছিল নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীবের।

মঙ্গলবার (৬ মে) ভোর থেকেই নারায়ণগঞ্জ জেলা বিএনপি নেতাকর্মীরা কুড়িল বিশ্বরোড এলাকায় অবস্থান নেন।

খালেদা জিয়ার আগমনকে কেন্দ্র করে তাকে শুভেচ্ছা জানাতে কুড়িল বিশ্বরোড এলাকায় জড়ো হন বিএনপি নেতাকর্মীরা। এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে সেখানে অবস্থান নেন রাজীব। দলের শীর্ষ নেত্রীর আগমনকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।

এর আগে সকাল ১০ টা ৪০ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দীর্ঘ চার মাস পর লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন খালেদা জিয়া।