সুস্থতার জন্য দোয়া চেয়েছেন রানা মুজিব


Better Narayanganj প্রকাশের সময় : জুন ২৮, ২০২৫, ৮:২৯ অপরাহ্ন / ১০০০
সুস্থতার জন্য দোয়া চেয়েছেন রানা মুজিব

নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সহ-সভাপতি, সদর থানা কৃষকদলের সাবেক আহবায়ক ও মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি রানা মুজিব অসুস্থ হয়ে ঢাকা সোহরাওয়াদী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার ২৭ জুন ভোরে তিনি ষ্ট্রোকে আক্রান্ত হয়ে প্রথমে নারায়ণগঞ্জ হাসপাতাল থেকে সোহরাওয়াদি হাপসাতালে ভর্তি হন।

রানা মুজিবের রোগমুক্তি কামনায় নারায়ণগঞ্জবাসীসহ দেশবাসী ও সকলের কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা। বর্তমানে তিনি নিজ হাসপাতালে চিকিৎসকদের পরিচর্যায় রয়েছেন।

এদিকে শয্যা অবস্থায় রানা মুজিব তার নিজের ফেসবুক ষ্টোরীতে লিখেছেন- ‘মৃত্যুর যন্ত্রণা খুবই কঠিন’। তার এমন মন্তব্যে দলের নেতা-কর্মী ও জনসাধারণ শান্তনা রূপের বার্তাও ফেরত দিয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে শয্যায় অসুস্থ রানা মুজিব জানিয়েছেন, মৃত্যুর নিকট স্থান থেকে রক্ষা করেছেন মহান আল্লাহ। সকলের দোয়ায় ও ভালোবাসায় বেচেঁ আছি। নারায়ণগঞ্জবাসী ও বিএনপি সর্বস্তরের নেতা-কর্মীদের কাছে রোগমুক্তি কামনায় করছি।