পানাম সিটিতে দক্ষিণ কোরিয়ার ২৫ সদস্যের প্রতিনিধিদল


Better Narayanganj প্রকাশের সময় : এপ্রিল ৯, ২০২৫, ৪:৩০ অপরাহ্ন / ১০০০
পানাম সিটিতে দক্ষিণ কোরিয়ার ২৫ সদস্যের প্রতিনিধিদল

সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম সিটি পরিদর্শন করেছে দক্ষিণ কোরিয়ার ২৫ সদস্যের একটি প্রতিনিধিদল। বুধবার (৯ এপ্রিল) প্রতিনিধিদলটি পানাম সিটি পৌঁছালে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা তাদের ফুল দিয়ে স্বাগত জানান।

এ সময় উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাবিনা আলম, সোনারগাঁ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান, সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, সহকারী কমিশনার (ভূমি), কাঁচপুর সার্কেল সেগুফতা মেহনাজসহ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তারা।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা কোরিয়ান প্রতিনিধিদলকে পানাম সিটির বিভিন্ন প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক স্থাপনা ঘুরিয়ে দেখান এবং পানাম সিটির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন।
তিনি প্রতিনিধিদলকে পানাম সিটির ঐতিহ্য এবং তা সংরক্ষণে সরকারের পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানান।

কোরিয়ার প্রতিনিধিদলের প্রধান পানাম সিটির নান্দনিক কারুকার্য ও স্থাপত্যশৈলী দেখে মুগ্ধ হয়ে একে মানব সভ্যতার ইতিহাসে এক অসাধারণ নিদর্শন হিসেবে অভিহিত করেন। তিনি পানাম সিটির ঐতিহাসিক গুরুত্ব এবং বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সহযোগিতার জন্য উভয় দেশের মধ্যে আরো সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন।